সৌদি আরবে আগাম কনস্যুলার নোটিশ ছাড়াই দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক বিবৃতিতে জানান, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল সেল বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে এবং পূর্ণাঙ্গ নথিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দাবি জানিয়েছে।